শ্যামনগর আতরজান মহিলা কলেজ
College Shyamnagar
285 বার দেখা হয়েছে

শ্যামনগর আতরজান মহিলা কলেজ

যুগ যুগ ধরে উপেক্ষিত এ এলাকা। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের বুকে লোনা পানির পলি অবক্ষেপনের মাধ্যমে গড়ে ওঠা এ জনপদ। সাতক্ষীরা জেলায়, শ্যামনগরের জীবনধারায় নারী শিক্ষার গুরুত্ব সুধীজনের অনুভূত হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার স্তর পেরিয়ে এদেশের নারীও উচ্চশিক্ষায় আসীন হতে চায়।সময় আত্মাকে জাগ্রত করে। অনগ্রসর নারীর উন্নয়ন ইচ্ছায় বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব এস.এম.আফজালুল হক সাহেবের অর্থায়নে ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিদের সহযোগিতায় ১৯৯৪ সালে গড়ে ওঠে এ অঞ্চলের নারী শিক্ষার উচ্চ স্তরের পীঠস্থান শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়| মহাবিদ্যালয়ের শুরুতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর-এর অধীনে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ এবং ১৯৯৮ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ.এস.সি(বি.এম) শিক্ষাক্রম চালু হয়। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়ে স্নাতক স্তরে উন্নীত হয় প্রতিষ্ঠানটি।
যোগাযোগের তথ্য
ঠিকানা

Shyamnagar Atarjan Mohila Mahavidyalaya (শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়) is located in Satkhira district.Its EIIN is 118993

ওয়েবসাইট

http://samm.edu.bd

ম্যাপে অবস্থান
মন্তব্যসমূহ
মন্তব্য করতে লগইন করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

🩸 এক্সপ্লোর রক্তদাতা