সাতক্ষীরা উপকূলীয় আবহাওয়া পূর্বাভাস (Satkhira Coastal Weather Forecast)
Samajik Songothon Kaliganj
179 বার দেখা হয়েছে

সাতক্ষীরা উপকূলীয় আবহাওয়া পূর্বাভাস (Satkhira Coastal Weather Forecast)

"জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সাতক্ষীরার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় নিবেদিত একটি স্বেচ্ছাসেবী ও তথ্যসেবামূলক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো সাতক্ষীরার উপকূলীয় এলাকার কৃষক, জেলে, বাওয়ালি ও সাধারণ মানুষের কাছে দৈনন্দিন আবহাওয়া এবং আগামী দিনের আবহাওয়ার নির্ভুল ও নির্ভরযোগ্য পূর্বাভাস পৌঁছে দেওয়া।

উপকূলীয় অঞ্চলের আবহাওয়া প্রায়শই পরিবর্তনশীল। তাই ঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য দিয়ে স্থানীয় জনগণকে সচেতন করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, সঠিক সময়ে সঠিক তথ্যের প্রাচুর্য উপকূলের মানুষের জীবনযাত্রাকে আরও নিরাপদ ও টেকবোর্ড করতে পারে। টেকসই উপকূলীয় বাংলাদেশ গড়তে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।"
যোগাযোগের তথ্য
ঠিকানা

Satkhira, Khulna, Bangladesh

ম্যাপে অবস্থান
মন্তব্যসমূহ
মন্তব্য করতে লগইন করুন
Masum Billaha 3 মাস আগে

এক্সপ্লোর সাতক্ষীরা (EXPLORESATKHIRA.COM)-এর অ্যাডমিন প্যানেলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। সাতক্ষীরা জেলার নিবন্ধিত ও অনিবন্ধিত সকল সামাজিক সংগঠনকে এক প্ল্যাটফর্মে এনে, জনমানুষের উপকারে তথ্যের এই দারুণ ডেটাবেজ তৈরি করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ জেলার সেইসব মানবিক সংগঠনগুলোকেও, যারা অলরেডি তথ্য যুক্ত করে মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন। এই সম্মিলিত প্রয়াস আমাদের সাতক্ষীরাকে আরও সুন্দর ও মানবিক করে তুলুক। 🤝❤️

🩸 এক্সপ্লোর রক্তদাতা